রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। বাংলাদেশের একাদশে আছে তিন পেসার। দলীয় ৩ রানে উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ।
এরপর জোড়া উইকেট তুলে নিয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। প্রথমে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদকে সফল রিভিউতে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর বাবর আজমকেও ফেরান।
শূন্য রানে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন বাবর।
১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। ৯ ওভার শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ২৩ রান।
রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই বৃষ্টি ছিল। বৃষ্টি থামার পরও ঘণ্টা দুয়েক সময় লেগেছে মাঠ খেলার উপযুক্ত করতে। টস হয় বাংলাদেশ সময় দুপুর ৩ টায়। খেলা শুরু হয় সাড়ে ৩ টায়। আজকের দিনে খেলা হবে ৪৮ ওভার।