বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন এনটিআরসিএ-এর যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকী।
নির্ধারিত লিংকে প্রবেশ করে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন http://103.230.104.210:8088/ntrca/c5/app/login.php?type=19&sfnsn=wa প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করা যাবে।
জানা যায়, পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য গতকাল মঙ্গলবার সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।