সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: প্রাণ গ্রুপ।
পদ: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)।
পদসংখ্যা: ৩০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমএসসি।
অতিরিক্ত যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এবং ইংরেজি ভাষায় ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বিক্রয় কমিশন, বিক্রয় প্রণোদনা, টিএ/ডিএ, মোবাইল বিল, বিভিন্ন উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন হাউস ইন্স্যুরেন্স, প্রতি বছর বেতন পর্যালোচনাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
প্রার্থীর বয়স: ২৩ থেকে ৩২ বছর।
কর্মস্থল: দেশের যে কোন স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৪।
সূত্র: বিডিজবস।