সুপ্রিম কোর্টে এক আইনজীবীর ছুরিকাঘাতে মো. আশরাফুল ইসলাম নামে অপর এক আইনজীবী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপর সাড়ে ১২টার পর শের-ই-বাংলা এ কে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আবদুল কাইয়ুম নামে এক আইনজীবী আমাকে ছুরিকাঘাত করেন।’
প্রত্যক্ষদর্শী ও কয়েকজন আইনজীবী জানান, প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। তবে কী কারণে এই ঘটনা তাৎক্ষণিকভাবে তা যায়নি।
এদিকে, হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম পাশ দিয়ে রক্ত ঝরছে।