আতলেতিকোতে গেলেন গ্যালাঘার

আতলেতিকো মাদ্রিদ থেকে জোয়াও ফেলিক্স চেলসিতে যাচ্ছেন। এই খবরের ফাঁকে চেলসি থেকে কনর গ্যালাঘারকে নিজেদের তাঁবুতে ভিড়িয়ে ফেলেছে আতলেতিকো। ৪০ মিলিয়ন ইউরোতে ইংল্যান্ড থেকে স্পেনে পাড়ি জমাচ্ছেন এ ইংলিশ মিডফিল্ডার। বুধবার লা লিগার তরফে থেকে জানানো হয়েছে এ তথ্য।

এর আগে ৫ দিন স্পেনে ছিলেন গ্যালাঘার। আতলিতেকোর মেট্রোপলিটানো স্টেডিয়ামে দলবদলের আনুষ্ঠানিকতা সাড়ছিলেন তিনি। এর মাঝেই সামু ওমোরোদিওনের দলবদল নিয়ে জল ঘোলা হলে যুক্তরাজ্যে ফিরে যেতে হয় তাকে।

এর এক সপ্তাহ পর জোয়াও ফেলিক্সকে দলে ভেড়ানোর ব্যাপারে সম্মত হয় চেলসি। গ্যালাঘার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চেলসি সমর্থকদের প্রতি বিদায় বার্তায় কৃত্জ্ঞতা জানান, ‘চেলসির সকলে প্রতি কৃতজ্ঞতা, আমরা স্বপ্ন পূরণের জন্য। প্রতিটি মুহূর্তে ওই জার্সিটি গায়ে জড়ানো ছিলো আমার কাছে সম্মানের।’

 

২৪ বছরের গ্যালাঘার এর আগে চেলসি ছাড়াও অ্যাস্টন ভিলা ও টটেনহামের প্রস্তাব ফিরিয়ে দেন। এ মৌসুমে গ্যালাঘার রবিন লে নরমান্ড, আলেকজান্ডার সরলথ ও জুলিয়ান আলভারেজের পর যোগ দিলেন দিয়েগো সিমিওনের দলে।