রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ঢামেকের অধ্যক্ষ উপাধ্যক্ষের পদত্যাগ

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার। গতকাল তারা দুজন পদত্যাগ করেন।

শাহাজাদপুর প্রতিনিধি জানান, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহ আজম।

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান ও উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে মহাখালীর জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামকে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে নিপসমের পরিচালক ও আইপিএইচ পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় নেওয়া হয়েছে।