তাকসিমের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল বিশেষ জজ  মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাকসিম আহমেদ খান দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং জনস্বার্থে তাকসিমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রায়োজন।