ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আসলাম ভূইয়া (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে কারারক্ষিরা অচেতন অবস্থায় আসলামকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভা. প্রা) সুভাষ কুমার ঘোষ জানান, আসলাম ভূইয়ার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ধরিকান্দী গ্রামে। বাবার নাম মৃত ওয়াজী উদ্দীন ভূইয়া। দ্রুত বিচার ট্রাইবুনালের-১১/০৬, রূপগঞ্জ থানার মামলা নং-৯(১১)০৫, জি আর-৫১৬/০৫, ধারা-৩০২/৩৪ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।