সাকিব ফিরলেন ১৫ রানে

বেশিক্ষণ টিকতে পারলেন না সাকিব আল হাসান। ১৬ বলে ১৫ রান করে আউট হলেন তিনি। অযথা শট খেলে উইকেট ছুঁড়ে দেওয়ার ‘বদভ্যাস’ আছে সাকিবের। আজও সেটাই করলেন।

অনিয়মিত বোলার সাইম আইয়ুবের ওভারের প্রথম বলে চার মারার পর চতুর্থ বলে ড্রাইভ করেছিলেন তিনি। কিন্তু এক্সট্রা কাভারে ধরা পড়লেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদের হাতে। টেস্ট ক্যারিয়ারে এটাই আইয়ুবের প্রথম উইকেট।

এদিকে বৃহস্পতিবার রাতে সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় দায়ের হয়েছে হত্যা মামলায়। যেখানে ২৮ নম্বর আসামী করা হয়েছে তাকে। সেই মামলা মাথায় নিয়ে খেলতে নেমে খুব একটা ভালো করবেন না এমনটা ছিল অনুমিতই। শেষ পর্যন্ত হলোও সেটা।