সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: প্রাইম ব্যাংক পিএলসি।
গ্রেড: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি)
পদ: চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) সার্টিফিকেশন অবশ্যই থাকতে হবে। সিএফএ, সিপিএ, এসিসিএ বা ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অতিরিক্ত যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রশাসনে বিভিন্ন সিনিয়র স্তরের অপারেশনাল পদে কাজের দক্ষতা। আর্থিক খাতের মধ্যে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো সাথে ভালো নেটওয়ার্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা, এর মধ্যে ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে জ্যেষ্ঠ পদে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: প্রযোজ্য নয় ।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৪।
সূত্র: বিডিজবস।