বন্যার্তদের ২ কোটি টাকা ও কর্মীদের ১ দিনের বেতন দেবে বিসিপিসিএল

বন্যাদুর্গত এলাকার বানভাসি মানুষের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতো পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। প্রতিষ্ঠানটি তাদের সিএসআর তহবিল থেকে বন্যার্ত মানুষের জন্য ২ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কর্মরত কর্মীরা তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থও দেবেন।

আজ শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামীকাল রবিবার প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এসব অর্থ জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিপিসিএলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (একাউন্টস অ্যান্ড ফিন্যান্স) মো. মোয়াল্লেম হোসেন।

নিজের ফেসবুক পেইজে এসব সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ শুরু করেছেন তিনি। ইতোমধ্যে ৫০ হাজার টাকা সংগ্রহ হয়েছে উল্লেখ করে অন্যদেরও সহায়তায় এগিয়ে আসা এবং একটি কমিটি গঠন করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।