ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয় রাউন্ডেই হার দেখলো রেড ডেভিলরা। আজ নিজেদের মাঠে ব্রাইটন ২-১ গোলে হারিয়েছে ম্যানইউকে।
ম্যাচের ৩২ মিনিটে ড্যানি ওয়েলব্যাকের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ব্রাইটন। তবে বিরতির পর ৬০ মিনিটে আমাদ দিয়াগোর গোলে সমতায় ফেরে ম্যানইউ।
ম্যাচের যোগকরা সময়ে সিগালদের এগিয়ে দেন জোয়াও পেদ্রো। ওই গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
অবশ্য ৭২ মিনিটে বল জালে পাঠিয়েছিলেন মার্কাস রাশফোর্ডের বদলি নামা আলেহান্দ্রো গারনাচো। তবে সেটি ম্যানইউয়ের জসুয়া জিরজের গায়ে লেগে জালে ঢোকে। জসুয়া ছিলেন অফসাইড পজিশনে। তাতে ভিএআর-এ বাতিল হয় গোলটি।