বন্যাদুর্গতদের মাঝে মেরিটাইম ইউনিভার্সিটির ত্রাণ বিতরণ

ফেনীতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে টিম তৈরি করেছেন মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। ওই টিম শুক্রবার (২৩ আগস্ট) ফেনীতে বন্যা কবলিত শর্শদী ইউনিয়নের ৫টি আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে ৮০০ বন্যাদুর্গত মানুষদের মাঝে খাবার, স্যালাইন এবং বিশুদ্ধ পানি বিতরণ করে এবং ফেনী পৌরসভার খাজুরিয়া এবং রামপুরা এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ১০০ প্যাকেট ত্রাণ বিতরণ করে। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যা দুর্গতদের সহায়তার জন্য দুই লক্ষাধিক টাকা, শুকনা খাবার ও কাপড় সংগ্রহ করে। 

বিশ্ববিদ্যালয় বন্যা দুর্গতদের সহায়তার জন্য সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতনের সম পরিমাণ অর্থ সংগ্রহ করে। বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি বন্যায় বিপর্যন্ত মানুষদের এই দুর্যোগ মোকাবিলায় সব-সময় পাশে থাকার জন্য অঙ্গিকারাবদ্ধ এবং আর্থিক ও ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে।