ছাত্র হত্যার অসামী সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালিত হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতা আব্দুল আজিজ মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভুইয়া, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, বিএনপি নেতা হাজী আব্দুল মতিন, আব্দুল জলিল, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুজ্জামান ইমন, শাকিল আহমেদ নুরু, ওমর আলী, আরিফ হোসেন, সোলেমান হোসেন, হাকিমুল প্রমূখ।
বক্তারা বলেন, নিরীহ ও সাধারন মানুষের জমি-জমা জোরপূর্বক জবরদখল করে শত শত কোটি কামিয়েছেন গোলাম দস্তগীর গাজী। তার নির্দেশে চনপাড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে হত্যা করা হয়েছে। অবিলম্বে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবি জানান তারা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে নামী ও অজ্ঞাত ৬০ জনকে আসামী করে গত ২১ আগস্ট ছাত্রের পরিবার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গোলাম দস্তগীর গাজীকে গতকাল শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।