বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার (২৫ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

রবিবার রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। নিজেদের মাটিতে এবারই প্রথম ১০ উইকেটে হারল পাকিস্তান।

প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। পরে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৫৬৫ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হলে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৩০ রানের। পরে কোনও উইকেট না হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ।