বন্যাদুর্গতদের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান। 

দেশবাসীর উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আপনারা জানেন বিপ্লবী ছাত্র-জনতা দেশের এই ক্রান্তিগ্নে আমাকে এই গুরু দায়িত্ব অর্পণ করেছেন। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব বয়সের, সব পেশার, সব মতের সবাইকে বিনাদ্বিধায় এই সংগ্রামে যোগ সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান তারা যেন এ সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন।