এক দশক পর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল রবিবার কর্মকর্তা কল্যাণ সমিতির কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) সরকার জিয়া উদ্দিন আহাম্মদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর শেখ এহসানুর রহমান। এ ছাড়া নবগঠিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি প্রদ্যোত কুমার দাস, সহসাধারণ সম্পাদক ইমাম আবদুল্লাহ হাকীম, কোষাধ্যক্ষ পূর্ণলাক্ষ চাকমা, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জিএম জাকির, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিনা ইয়াসমিন, সম্মানিত কার্যনির্বাহী সদস্য (ঢাকার কর্মকর্তাদের মধ্যে থেকে) বেগম কামরুন নাহার, সদস্য (কালচারাল অফিসারদের মধ্যে থেকে) এবং সম্মানিত কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন। বিজ্ঞপ্তি