হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষ্যে দুদেশে সরকারি ছুটি থাকায় আজ সোমবার (২৬ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি- রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার চালু রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন
কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, ‘জন্মাষ্টমী উপলক্ষ্যে দুদেশে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি- রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে’
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যথারীতি অন্যান্য দিনের মতই সকাল থেকে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।