বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানের অঙ্গীকার করেছেন। ভবিষ্যৎ বাংলাদেশে মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার সমুন্নত থাকবে। আজ সোমবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পলাশের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পলাশের মা, স্ত্রী ও তার মায়ের সাথে দেখা করতে এসেছি। শহীদেরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, বির্নিমানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’
ভূঞাপুর বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ। এসময় উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তাফার সভাপতিতেত্ব বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।