পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪০ জন নিহত হয়েছেন। পুলিশ স্টেশন, রেলওয়ে লাইন ও মহাসড়কের গাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা চালায়। কয়েকবছরের মধ্যে জাতিগত বিদ্রোহীদের চালানো সবচেয়ে ব্যাপক পরিসরের হামলা। ডনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বেশ কয়েকটি বেলুচ জাতীয়তাবাদী বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে। বেলুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করছে বেলুচ বিদ্রোহীরা। এরই মধ্যে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই হামলার পাল্টা জবাব দিয়েছে। এতে ১২ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। তাদের নির্মূল না করা পর্যন্ত এ অভিযান চলবে।’