রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানা যায়, মঙ্গলবার বৃষ্টি কম হলেও রাজধানীতে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কম।

সোমবার (২৬ আগস্ট) ৭২ ঘণ্টার পূর্বাভাসে তথ্যে জানানো হয়, মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া পূর্বাভাসে বলা হয়, বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।