অগ্রণী ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট ও ফাইন্যান্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট ও ফাইন্যান্স বিষয়ক দশ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

রবিবার (২৫ আগস্ট) এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর। 

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক। 

এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।