লাইপজিগ থেকে ৬ কোটি ইউরোতে এই মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। কিন্তু লা লিগায় খেলানোর জন্য ওলমোর নিবন্ধন পূরণ করতে পারছিল না কাতালান ক্লাবটি। অবশেষে নিবন্ধন হয়েছে ওলমোর।
নিবন্ধন না করে লিগে বিলবাওর বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে দানি ওলমোর অন্তর্ভুক্তিতে সমালোচনা হয়েছিল। আজ রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও আছেন ওলমো। তবে নিবন্ধন পূরণ হওয়ায় ওলমোর খেলতে আর বাধা রইলো না।
আজ রাতেই বার্সার জার্সিতে দেখা যেতে পারে ওলমোকে। লিগের বেতন কাঠামোতে ভারসাম্য না আনতে পারায় খেলোয়াড়দের নিবন্ধনে জটিলতার মুখোমুখি হয়েছিল বার্সা। তাই লিগের প্রথম দুটি লিগ ম্যাচে ওলমোকে খেলাতে পারেনি তারা।
ইকাই গুনদোয়ান ম্যানসিটিতে ফিরে গেছেন। আতলেতিকো মাদ্রিদে ধারে গেছেন ল্যাংলেট তাতে ক্লাবটির বেতন কাঠামোতে ভারসাম্য এসেছে।
বাংলাদেশ সময় রাত দেড়টায় ভায়োকানোর মাঠে খেলবে বার্সেলোনা। নতুন মৌসুমে লা লিগার প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা।