অনতিবিলম্বে শিক্ষার্থীবান্ধব ও নিরপেক্ষ প্রশাসক নিয়োগসহ চার দফা দাবি উত্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ক্যাম্পাসে চলমান অস্থিতিশীল পরিবেশ ও আবাসিক হলগুলোতে সৃষ্ট অস্থিরতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি উত্থাপন করেন নেতারা।
বাকি তিন দাবীসমূহ হলো- ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরনের ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ছাত্রছাত্রীদের নিরাপত্তায় ক্যাম্পাসে সার্বক্ষণিক প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য দ্রুত হল উন্মুক্ত করে দিতে হবে।
এসময় জোটভুক্ত সংগঠনগুলোর প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন রিম মিউজিক্যাল ক্লাবের শাহাদ খান, মাভৈ আবৃত্তি সংসদের রাফি এবং থিয়েটার ক্লাবের পলাশ বখতিয়ার্