দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান প্রদান করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
মঙ্গলাবর (২৭ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস—এর সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ—এর সভাপতিত্বে সভায় স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, মোঃ আবদুল জলিল, ড. এম মাসুদ রহমান, মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএমএ, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও কো¤পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এর আগে ব্যাংকের কর্মকর্তা— কর্মচারীরা বন্যার্তদের জন্য তাদের ২ দিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকার অনুদান প্রদান করেছে। সভায় ব্যাংকের পলিসি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।