এক মাসে রেকর্ড ৫৪ কোটি ডলার সংগ্রহ কমলা হ্যারিসের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এক মাসের নির্বাচনী প্রচারে তহবিল সংগ্রহে রেকর্ড গড়েছেন কমলা হ্যারিস। গত এক মাসে ৫৪ কোটি ডলার সংগ্রহ করেছে কমলা হ্যারিসের প্রচারনা শিবির। এই পরিমাণ অর্থ সংগ্রহ প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্যটি জানা যায়।

কমলা হ্যারিসের নেতৃত্বে উদ্দীপনা এসেছে ডেমোক্র্যাট শিবিরে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিসের নাম ঘোষণার পর থেকে বাড়ছে জনসমর্থনও। জনমন জরিপে ইতিমধ্যেই  রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন তিনি।

রাজনৈতিক  বিশ্লেষকদের মতে, সমর্থনের এই ধারা বজায় থাকলে আগামী ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে প্রথম মার্কিন মহিলা প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস।