পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মউদুদ উর রশিদ সফদারের পদত্যাগ দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। গত ৮ দিন ধরে রাজধানীর মিরপুর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে আসছেন।
তাদের অভিযোগ, বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে নানা অনৈতিক কর্মকা-, ঘুষ, দুর্নীতি, অনিয়মে মত্ত ছিলেন এমডি মউদুদ উর রশিদ সফদার। ছাত্র-জনতার গণ-অভূত্থানের পর থেকে তিনি পলাতক আছেন। তবে ঘনিষ্ঠ কিছু কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অজ্ঞাত স্থান থেকে ফাইলপত্রে স্বাক্ষর করছেন। যা আইনের পরিপন্থী।
আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে অফিসে অনুপস্থিত এমডি। এতে প্রতিষ্ঠানটির কর্মকা- কার্যত স্থবির হয়ে পড়েছে। এমডির অতীত কর্মকা- এবং দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ফুঁসে উঠেছেন কর্মকর্তা-কর্মচারীরা।