জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন ডাইভার্ট করতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। আজ আমাদের সংগঠন নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হলো। মানুষকে ডাইভার্ট করতে এটা করা হয়েছিল। রাজনৈতিক দল হিসেবে আমাদের কারও প্রতি কোনও ক্ষোভ নেই। আমি ক্ষমা করে দিলাম।
আজ বুধবার (২৮ আগস্ট) রাজধানীর গুলশান হোটেল লেকশোরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে জাতিকে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল। কথা বলতে দেওয়া হয়নি। সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেনি।
জামায়াতে ইসলামির আমির বলেন, আসুন, সমাজের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় স্বার্থে আমরা এক হই। এই জায়গায় আমরা কোনো ছাড় দেব না, সমঝোতা করব না।
সাংবাদিকদের উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের কলম মুক্ত হোক, চিন্তা স্বাধীন হোক। এখন আপনারা নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন।