একইদিনে গ্র্যামি জয়ী গায়িকার মা ও বোনের মৃত্যু

একইদিনে মা প্যাট্রিসিয়া ক্যারি এবং তার বোন অ্যালিসন ক্যারির মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মারিয়া ক্যারি। পিপলডটকমকে পাঠানো এক বিবৃতিতে কিংবদন্তি এই গায়িকা জানান, মর্মান্তিক ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে।

যদিও মারিয়া তাদের মৃত্যুর কারণ প্রকাশ করেননি; তিনি জানিয়েছেন, মৃত্যুর আগে তার মায়ের সঙ্গে শেষ সপ্তাহ কাটানোর জন্য তিনি নিজেকে ধন্য মনে করেন। অ্যালিসন ক্যারি যখন নিউ ইয়র্কের বাসিন্দা এবং প্যাট্রিসিয়া ক্যারি ছিলেন জুলিয়ার্ড-প্রশিক্ষিত অপেরা গায়ক এবং ভোকাল প্রশিক্ষক। মারিয়া ক্যারি এই কঠিন সময়ে যে ভালবাসা এবং সমর্থন পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই গায়িকার যখন মাত্র ৩ বছর বয়স তখন তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে। তার বাবা আলফ্রেড রয় ক্যারি ২০০২ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। মায়ের সঙ্গে মারিয়ার সম্পর্ক জটিল ছিল; তবে ভালোবাসায় ভরা ছিল, যেমনটি তিনি তার স্মৃতিকথায় লিখেছিলেন। অতীতের সমস্যা সত্ত্বেও, মারিয়া ক্যারি তার বই মায়ের প্রতি উত্সর্গকে করেছিলেন, তাদের বন্ধনের গভীরতা দেখিয়েছিলেন।

মা’কে নিয়ে ২০২০ সালে ক্যারি তার স্মৃতিকথা ‘দ্য মিনিং অফ মারিয়া ক্যারি’তে লিখেছেন, ‘আমাদের সম্পর্ক গর্ব, বেদনা, লজ্জা, কৃতজ্ঞতা, ঈর্ষা, প্রশংসা এবং হতাশার একটি কাঁটাযুক্ত দড়ি। একটি জটিল ভালোবাসা আমার হৃদয়কে আমার মায়ের সঙ্গে সংযুক্ত করে।’