প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সহায়তা 

বন্যার্তদের সহযোগিতায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের (শোর ও এফ্লোট) পক্ষ থেকে এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সোনালী ব্যাংকের পোর্ট শাখায় আট লাখ পঁয়ত্রিশ হাজার আটশ টাকা সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও, বন্যার্তদের জন্য ৫০০ প্যাকেট ত্রাণ সহায়তা চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।