সাউথইস্ট ব্যাংক পিএলসি বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ নগদ ২ কোটি টাকা অনুদান দিয়েছে। এ ছাড়া ব্যাংকের সিএসআর তহবিল থেকে দেশের ১০টি জেলা যথাক্রমে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বন্যাদুর্গতদের সহায়তার লক্ষ্যে ১ কোটি টাকার বিভিন্ন খাদ্যসামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হচ্ছে। ওই জেলাগুলো প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি