দেশের প্রধান সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল সংলগ্ন অঞ্চলের উজানে এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে এ সময় অঞ্চলের মনু, খোয়াই, ফেনী, মুহুরি, গোমতী, তিতাসসহ অন্যান্য নদীর পানি সমতলে হ্রাস পেতে পারে।
অপরদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।