টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, শরিফুলের জায়গায় তাসকিন

রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিন সকালে বৃষ্টি নেই। আকাশে দেখা মিলেছে সূর্যের। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের শেষ টেস্টের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় আজ দুটি সেশনের খেলা দীর্ঘায়িত হবে।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান।

পেসার শরিফুল ইসলামের জায়গায় দলে ঢুকেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। সর্বশেষ গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে টেস্ট খেলেছেন তাসকিন আহমেদ। শরিফুল হালকা চোট পেয়েছেন। তার জায়গায় তাসকিনকে নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (সহ–অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।