৮ উইকেটের মাঝে ৪ ক্যাচ ড্রপ

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। আবার কিছু ক্যাচ ড্রপের ঘটনাও ঘটেছে।

নাহিদ রানার বল সৌদ শাকিলের ক্যাচ ধরতে পারেননি স্লিপে দাড়ানো মেহেদী মিরাজ।

সাকিব আল হাসানের বলে সালমান আগার ব্যাট ছুয়ে যাওয়া বল ফরোয়ার্ড শট লেগের জাকির হাসান হাতে নিয়েও ধরে রাখতে পারেননি। মেহেদী মিরাজের বলে খুররাম শেহজাদের ব্যাট ছুয়ে যাওয়া বল স্লিপে সাদমান ইসলাম হাতে নিয়েও রাখতে পারেনি।

তখন ৯ রানে থাকা খুররামকে পরের ওভারেই বিদায় করেন সাকিব শর্ট কভারে চমৎকার ক্যাচ নিয়ে। বোলার ছিলেন মেহেদী মিরাজ। পরের ওভারেই সাকিবের বলে মোহাম্মদ আলীর সহজ ক্যাচ ফেলে দেন শর্ট লেগে দাড়ানো মুমিনুল হক।