বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী জীবন বীমা প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন হয়েছে। নতুন পরিচালনা পর্ষদের ২৫তম জরুরি সভা রবিবার (২৫ আগস্ট) রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইসলামী লাইফের নিজস্ব টাওয়ারে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ফখরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ মোকাদ্দেস হোসেন।
সভায় নতুন পর্ষদের সদস্য মিসেস নাজনীন হোসেন,মোহাম্মদ শামছুল হক, আলহাজ্ব মোঃ হেলাল মিয়া, মিসেস আয়েশা হুসনে জাহান ও মিসেস মুসলিমা শিরিন। স্বতন্ত্র পরিচালক শেখ মোহাম্মদ শোয়েব নাজির, ডাঃ শাহিন সুলতানা জলি, এমবিবিএস, ডিডিভি ও জনাব মোঃ মোশাররফ হোসেন।
ফারইস্ট ইসলামী লাইফের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানীটি অচিরেই গ্রাহক এবং জনগনের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে তার গৌরব ফিরে পাবে।
ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ মোকাদ্দেস হোসেন আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে ইসলামী অর্থনীতি যে উদ্দেশ্য নিয়ে ফারইস্ট ইসলামী লাইফ এর যাত্রা শুরু হয়েছিল, গ্রাহক এবং আপামর জনসাধারণের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।