৩৫ বলে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

চোখের পলকেই যে উইকেট হারাচ্ছে বাংলাদেশ। জাকির হাসান দিয়ে শুরু হয়েছিল। তারপর একে একে ফিরে গেলেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। ১৪ বলের ব্যবধান নেই ৪ বাংলাদেশি ব্যাটসম্যান। প্রতিবেদন শেষ করার আগেই ফিরে গেলেন মুশফিকুর রহিমও।

ইনিংসের প্রথম বলেই ‘জীবন’ পেয়েছিলেন সাদমান ইসলাম। মীর হামজার বলে স্লিপে ক্যাচ ফেলেছিলেন সৌদ শাকিল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের ওপেনার। ২৩ বলে ১০ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

প্রথম টেস্ট জয়ের নায়ক মুশফিক ফিরে যান ৯ বলে ৩ রান করে। ছবি: এক্স

একই ওভারে শান্তকে ফিরিয়েছেন খুররম শেহজাদ। খুররমের জোড়া আঘাতের পর নবম ওভারের প্রথম বলে মুমিনুলকে মোহাম্মদ আলীর ক্যাচ বানান মীর হামজা।

হামজার করা দশম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশফিক। পরের ওভারে খুররমের বলে এলবির ফাঁদে পড়েন সাকিব আল হাসানও 

সব মিলিয়ে ৩৫ বলের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কা জেগেছে বাংলাদেশের। 

এই মুহূর্তে ৬ উইকেট হারিয়ে ২৭ রান শান্তদের। উইকেটে আছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।