ডিএমপির ডিবি প্রধান হলেন রেজাউল করিম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মল্লিক।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।

এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।