রাবি শিক্ষকের অনৈতিক কর্মকান্ড, অপসারণের দাবি শিক্ষার্থীদের

নারী শিক্ষার্থীদের হয়রানি, অর্থ আত্মসাৎ, ছাত্রলীগ নেতাকে ভুয়া প্রত্যয়ন পত্র প্রদান, দুর্নীতিসহ নানা অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদেকে অপসারণের দাবি জানিয়েছে ওই বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও সাংবাদিকতা বিভাগের কার্যালয়ে ৫ পৃষ্ঠার লিখিত অভিযোগপত্র দায়ের করেন। ওই শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অধ্যাপক মুসতাক আহমেদ তার ফেসবুকে ‘যৌক্তিক’ আন্দোলনের বিপক্ষে একের পর এক বিভিন্ন উস্কানিমূলক ও অনৈতিক ভাষায় পোস্ট দেন বলেও লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়।