ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মধ্যে একটি গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সচিব প্রকৌশলী মো. নাজমুল হক প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান, পরিচালক উপ-সচিব ড. মো. বেলাল হোসেন, ন্যাশনাল লাইফের ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বীমা প্রধান কাজী মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানেরি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।