ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতি 

দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতি। চাঁদপুরসহ সূচীমারা দক্ষিণ ইউনিয়ন প্রতিনিধির সহায়তায় বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দিয়েছে সমিতি। গত শনিবার (৩১ আগস্ট) সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।

অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতি সদস্যরা বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়াবে। 

সাম্প্রতিক অতি বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে ১১টি জেলায় ভয়াবহ বন্যা হয়েছে। এতে   ফেনীসহ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। জাতির এই দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। অত্র সমিতি সংকটময় মুহূর্তে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।