নাহিদ নাকি হাসান, প্রথম ৫ উইকেট হবে কার

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে আর একটি উইকেটই বাকি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন আবরার আহমেদ। নাহিদ রানার বলে প্রথম স্লিপে নাজমুলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ফেরার আগে করেছেন ১২ বলে ২ রান।

আবরারের উইকেটটি নাহিদের চতুর্থ। এটি তার ক্যারিয়ার–সেরা। আগের সেরা ৮৭ রানে ৩ উইকেট।

নাহিদের মতো চার উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দেখার বিষয়, কে পাঁচ উইকেট নিতে পারেন। উইকেট কিন্তু একটিই বাকি। দুজনের কেউই এর আগে ইনিংসে পাঁচ উইকেট পাননি।

পাকিস্তানের রান ৯ উইকেটে ১৪৯। লিড ১৬১ রানের।