চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে গেছে। রাওয়ালপিন্ডির আকাশে ঘনকালো মেঘ, জ্বালানো হয়েছে স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ–উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেছেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দিয়েছেন। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা।
জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা আক্রমণাত্মক মেজাজেই খেলছে বাংলাদেশ, বিশেষ করে জাকির হাসান। প্রথম ৭ ওভারে ৪২ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে ২ ছয় ও ২ চারে জাকির নিয়েছেন ২৩ বলে ৩১ রান। সাদমানের রান ১৫ বলে ৮।
এখনও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ দল। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ১৪৩ রান।