হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থল বন্দরের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বন্দরের আমদানি রফতানি বানিজ্য বাড়াতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ বন্দরের ব্যবসায়ীদের।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন রাজ।

শপথ অনুষ্ঠানে সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীনসহ সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি শপথ গ্রহণ করেন। কমিটির মেয়াদকাল দুই বছর। কমিটির বাকি সদস্যরা হলেন-সহ-সভাপতি মুশফিকুর রহমান,ওবায়দুর রহমান,মানিক মিয়া,জাবেদ হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ, সুশান্ত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ,কোষাধক্ষ্য মামুনুর রশীদ, ক্রিড়া সম্পাদক আবু তোরাব, সমাজসেবা সম্পাদক সারোয়ার হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য সম্পাদক আলমগীর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আকতার জাহান, মহিলা সম্পাদিকা নিলুফা ইয়াসমিন,দপ্তর সম্পাদক মোফাচ্ছেল হোসেন, কার্যকরী সদস্য সেলিম রেজা, আলতাফ হোসেন,আবুল বাশার,মোজাহীদ আল রেজা, কায়সার হামিদ, জাকির হোসেন,হাফিজুর রহমান,রাজিব হাসান, আব্দুল আওয়াল।

শপথ বাক্য পাঠ শেষে নতুন কমিটিকে হিলি স্থল বন্দরের শ্রমিক,ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গত ২৬শে আগস্ট সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সাধারণ অধিবেশনে সর্বসন্মতিক্রমে ফেরদৌস রহমানকে সভাপতি ও শাহিনুর ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে তারা সকল সদস্যদের সাথে বসে পুর্নাঙ্গ কমিটি গঠন করেন।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘হিলি স্থলবন্দর দেশের বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হলেও সেটা মুলত খাতা-কলমে সীমাবদ্ধ। বন্দরের ব্যবসা-বাণিজ্যের অবস্থা অনেক নিম্নগতি। প্রতিদিন  বন্দরে ভারতীয় ট্রাকের সংখ্যা গড়ে ৪০ টির মতো কমেছে। অথচ এখানে অনেক শ্রমিক রয়েছে তারা কাজ কমায় মানবেতর জীবনযাপন করছেন। অনেক আমদানি কারক প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। বন্দর দিয়ে ব্যবসার গতি ফেরাতে নানামুখী উদ্যোগের কথা জানান তিনি।’

প্রসঙ্গত,গত ৫ আগস্ট ছাত্র জনতার গন অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার পতনের পর হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত আতœগোপনে চলে যায়। পরবর্তীতে বন্দরের আমদানি রফতানি বানিজ্য স্বাভাবিক রাখতে মুশপিকুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি ও সুশান্ত কুমার দাসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়ীত্ব অর্পন করা হয়েছিল। গত ২৬শে আগস্ট সেই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।