মাসুদ বিন মোমেনের নিয়োগ বা‌তিল করে প্রজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে রবিবার (১ সে‌প্টেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হোসেন এ তথ্য নি‌শ্চিত করেন।

পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বরে। তার আগেই রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় দেওয়া হয়।