বাঁশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে সাবেক সেনা কর্মকর্তাসহ ২ জন নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টের দুই নিরাপত্তাকর্মী চোরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভেতর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং রাশেদ জাওয়ারদার (২৫) ।

বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, র‌বিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে কয়েকজন যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। এসময় নিরাপত্তা কর্মীরা তাদের ধরার চেষ্টা করলে তারা দুই নিরাপত্তা কর্মী‌কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সরওয়ার আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুমিনুল হক বলেন, ‘কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২ জন নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার পূর্বেই তারা মারা যান। 

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি)‌মো. তোফায়েল আহমদ জানান, নিহত সরওয়ার আলম কয়লাবিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে রয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা এ ঘটনায় জ‌ড়িত তা‌দের গ্রেপ্তা‌রে অ‌ভিযান চল‌ছে ।

উল্লেখ্য ২০২৩ সা‌লের ১৪ জানুয়ারি বাঁশখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এসএস পাওয়ার প্ল্যান্টটি জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হয়।  এরপর গত ২৪ মে থেকে জাতীয় গ্রিড়ে বিদ্যুৎ সরবারাহ শুরু করে । দেশের শিল্প প্রতিষ্টান এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রির মালিকাধীন  ২০১৬ সালে বেসরকারি খাতের সবচেয়ে বড় এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও এসএস পাওয়ারের মধ্যে চুক্তি সই হয়। চুক্তিতে বলা হয়,২৫ বছর ধরে পিডিবি এই কেন্দ্রে উৎপাদিত সব বিদ্যুৎ কিনবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২.৫০৬ বিলিয়ন ইউএস ডলার, ঋণের পরিমাণ দেখানো হয়েছে ১.৭৮২ বিলিয়ন ইউএস ডলার, ইকুইটির পরিমাণ দেখানো হয়েছে ৭২৪.৬৭৮ মিলিয়ন ইউএস ডলার, এস আলম গ্রুপের (৭০%) এবং চীনের সেপকো থ্রি (৩০%) এর একটি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। যে প্রকল্প থে‌কে বর্তমা‌নে জাতীয় গ্রী‌ড়ে বিদ‌্যুৎ সরবরাহ করা হ‌চ্ছে।