আমিরাতে গ্রেপ্তার প্রবাসীদের ছাড়িয়ে আনা সরকারের সফলতা: পররাষ্ট্র উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল আদালতে দণ্ডিত হওয়া ৫৭ জন বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। এ ঘটনা সরকারের কূটনৈতিক সফলতা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের সব সমস্যা মেটাতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। অনেক সময় ঢাকা থেকে তৈরি করা হয় সংকট। সেদিকে আগামীতে খেয়াল রাখা হবে।’ 

তিনি আরও বলেন, ‘আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক প্রবাসীরা বাংলাদেশীদের ছাড়া পাওয়া কুটনৈতিক সফলতা। আমরা চাই প্রবাসীরা যেন কোনোভাবেই ভোগান্তিতে না পড়ে।’