দক্ষিণী কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইয়ু আহ-ইনকে অবৈধভাবে চেতনানাশক ড্রাগ ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করে এক বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়েছে । মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
অভিনেতার বিরুদ্ধে ২০২০ থেকে ২০২২ সাল, এই সময়ের মধ্যে ১৮১ বার চেতনানাশক ড্রাগ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। প্রসাধনী সামগ্রীর আড়ালে আনা এসব ড্রাগ পেশাদার ক্লিনিকগুলোয় সরবরাহ করা হতো বলে জানানো হয়েছে।
এ ঘটনায় প্রসিকিউশন ২০২১ থেকে বর্তমান পর্যন্ত চার বছরের সাজা চেয়েছিল অভিনেতার। কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রীয় জেলা আদালত এক বছরের সাজা দেয় অভিনেতাকে।
আদালত রায় ঘোষণার সময় বলে, অভ্যাসগত কারণে ড্রাগ ব্যবহার করায় সব পণ্য ক্রয়ের জন্য দোষী বলে বিবেচিত হয়েছেন অভিনেতা ইয়ু আহ-ইনক। তিনি প্রাসঙ্গিক নিয়মকানুন অবজ্ঞা করে অপরাধ করেছেন এবং একইসঙ্গে মাদকদ্রব্যের বিরুদ্ধে সতর্কতার অভাব প্রদর্শন করেছেন।
প্রসঙ্গত, ‘প্রোপোফোল’ হচ্ছে প্রাথমিকভাবে অস্ত্রোপচারের ক্ষেত্রে চেতনানাশক হিসেবে ব্যবহার যোগ্য এক প্রকার ওষুধ। তবে কেউ কেউ এটি নেশা হিসেবে অপব্যবহার করে। যা অনেক পেশাদার চিকিৎসকের জড়িতদের মাধ্যমে বৈধ ক্লিনিকালের অনুমতি ছাড়াই সরবরাহ করে থাকে।
এর আগে ২০০৯ সালে মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুর কারণ হিসেবে ওষুধের অতিরিক্ত মাত্রার বিষয়টি আলোচনায় উঠে এসেছিল।
২০০৩ সালে ডেবিউয়ের পর দক্ষিণ কোরিয়ায় অল্প সময়ের মধ্যে তারকাখ্যাতি লাভ করেন ইয়ু আহ-ইন। সাধারণত বিভিন্ন ধরনের টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয়ের জন্য দক্ষিণ কোরিয়ার স্বীকৃত ও শীর্ষ অভিনেতাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন।