সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধন দেওয়া দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সাভার ও রামু থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আনসার সদস্যরা হলেন মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্টরা জানান, ইন্ধনদাতা সোহাগকে সাভার থেকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল।
অন্যদিকে অপর আনসার সদস্য মো. মিজানুর রহমান তুহিনকে রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করে কক্সবাজার জেলা পুলিশ। তিনি কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।