সাবেক দুই আইজিপি আটক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে রাজধানী থেকে সাবেক দুই পুলিশ প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। 

তিনি জানান, তারা দুজন এখন গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে আছেন।