বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান উভয়পক্ষের শুনানি শেষে ইনুর জামিনের আবেদন নাকচ করে এ রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে পৃথক হত্যা মামলায় ১৪ দলীয় জোটের এ নেতাকে দ্বিতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হলো।
সুজন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক সবুজ রহমান ইনুকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন।